Leviticus 15:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অষ্টম দিনে নিজের জন্য দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা নিয়ে জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অষ্টম দিনে দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক সে নেবে এবং সমাবেশ-তাঁবুর প্রবেশদ্বারে যাজকের হাতে সেগুলি তুলে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অষ্টম দিবসে সে আপনার জন্য দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক লইয়া সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অষ্টম দিবসে আপনার জন্য দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক লইয়া সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আট দিনের দিন তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে পুরোহিতের কাছে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আট দিনের দিন তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে ইমামের কাছে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অষ্টম দিনে সে নিজের প্রায়শ্চিত্তের জন্য দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আট দিনের দিন স্ত্রীলোকটি দুটি ঘুঘু অথবা দুটি বাচ্চা পায়রা আনবে| সমাগম তাঁবুর প্রবেশ মুখে যাজকের কাছে সেগুলি আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অষ্টম দিনের সে নিজের জন্য দুটি ঘুঘু কিংবা দুটি পায়রারশাবক নিয়ে সমাগম তাঁবুর দরজায় যাজকের কাছে আসবে।