Leviticus 15:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রমেহের জন্য নাপাকীতার নিয়ম এই রকম: তার শরীর থেকে প্রমেহ ক্ষরুক, কিংবা আট্কে থাকুক, এ তার নাপাকীতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার দেহ থেকে ক্ষরণ অব্যাহত বা বদ্ধ থাকলে সেটি তাকে অশুচি করবে। এইভাবে তার ক্ষরণ অশুচিতা নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রমেহ জন্য অশৌচের বিধি এই, তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রমেহের জন্য অশৌচের বিধি এই; তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই স্রাব পুরুষকে এমন এক অশুচি অবস্থায় ফেলবে যে, তা চলতেই থাকুক বা আট্কে থাকুক সে অশুচি থাকবেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই স্রাব পুরুষকে এমন এক নাপাক অবস্থায় ফেলবে যে, তা চলতেই থাকুক বা আট্কে থাকুক সে নাপাক থাকবেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার প্রমেহ রোগজনিত অশৌচের বিধি এই: তার রেতঃ স্খলন হোক না হোক সে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার শরীর থেকে সেটা সাবলীলভাবে বেরিয়ে আসুক বা প্রবাহ বন্ধ হোক্্ তাতে কিছু আসে যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সংক্রামক তরলের জন্য অশুচির বিধি এই; তার শরীর থেকে প্রমেহ বের হোক, কিংবা শরীরে বন্ধ হোক, এ তার অশুচি।