Leviticus 15:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তার একটি গুনাহ্‌র জন্য ও অন্যটি পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করবে, তার রক্তস্রাবের নাপাকীতার জন্য ইমাম মাবুদের সম্মুখে তার জন্য কাফ্‌ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি পাপার্থক বলি ও অন্যটি হোমবলিরূপে পাখিগুলিকে যাজক উৎসর্গ করবে। এভাবে মহিলাটির স্রাবের অশুচিতার জন্য সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক তাহার একটী পাপার্থক বলি ও অন্যটী হোমবলিরূপে উৎসর্গ করিবে, তাহার রক্তস্রাবের অশৌচ প্রযুক্ত যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক তাহার একটি পাপার্থক বলি ও অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করিবে, তাহার রক্তস্রাবের অশৌচ প্রযুক্ত যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এইভাবে পুরোহিত সদাপ্রভুর সামনে তার রক্তস্রাবের অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেই দু’টার একটা দিয়ে গুনাহের কোরবানীর এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী দেবে। এইভাবে ইমাম মাবুদের সামনে তার রক্তস্রাবের নাপাকী ঢাকা দেবার ব্যবস্থা করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তাদের একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে এবং সেই নারীর রক্তস্রাবজনিত অশৌচের জন্য পুরোহিত প্রার্য়শ্চিত্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক একটি পাখীকে পাপ মোচনের নৈবেদ্য হিসেবে এবং অন্যটিকে হোমবলির নৈবেদ্য হিসেবে উপহার দেবে| এইভাবে যাজক প্রভুর সামনে তাকে শুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক তার একটি পাপের বলি ও অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, তার রক্তস্রাবের অশুচির জন্য যাজক সদাপ্রভুর সামনে তার জন্য প্রায়শ্চিত্ত করবে।