Leviticus 15:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তোমরা বনি-ইসরাইলকে তাদের নাপাকীতা থেকে পৃথক করবে, পাছে তাদের মধ্যবর্তী আমার শরীয়ত-তাঁবু নাপাক করলে তারা নিজ নিজ নাপাকীতার জন্য মারা পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা সমস্ত অশুচিতা থেকে ইস্রায়েলীদের পৃথক রাখবে, যেন আমার বাসস্থান অশুচি করার দ্বারা তাদের অশুচিতায় তাদের মৃত্যু না হয়, যা তাদের মধ্যবর্তী।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে তোমরা ইস্রায়েল-সন্তানগণকে তাহাদের অশৌচ হইতে পৃথক্ করিবে, পাছে তাহাদের মধ্যবর্ত্তী আমার আবাস অশুচি করিলে তাহারা আপন আপন অশৌচ প্রযুক্ত মারা পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে তোমরা ইস্রায়েল-সন্তানগণকে তাহাদের অশৌচ হইতে পৃথক করিবে, পাছে তাহাদের মধ্যবর্তী আমার আবাস অশুচি করিলে তাহারা আপন আপন অশৌচ প্রযুক্ত মারা পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে আমার আবাস-তাম্বু রয়েছে। তোমরা সমস্ত অশুচিতা থেকে তাদের দূরে রাখবে যাতে তারা আবাস-তাম্বুটা অশুচি করে তাদের অশুচিতার মধ্যে মারা না পড়ে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে মাবুদ মূসা ও হারুনকে বললেন, “বনি-ইসরাইলদের মধ্যে আমার আবাস-তাম্বু রয়েছে। তোমরা সমস্ত নাপাকী থেকে তাদের দূরে রাখবে যাতে তারা আবাস-তাম্বুটা নাপাক করে তাদের নাপাকীর মধ্যে মারা না পড়ে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তোমরা ইসরায়েলীদের অশৌচ সম্বন্ধে সাবধান করে দেবে, কারণ তাদের অশৌচের জন্য তাদের মাঝখানে অবস্থিত আমার শিবির অশুচি হলে তাদের মৃত্যু ঘটবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং অশুচি হওয়া বিষয়ে অবশ্যই তোমরা ইস্রায়েলের লোকদের সাবধান করবে| তাহলে তারা আমার পবিত্র তাঁবুকে অশুচি করে তাদের অশুচিতায় মারা পড়বে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই প্রকারে তোমরা ইস্রায়েল সন্তানদের তাদের অশুচি থেকে আলাদা করবে, পাছে তাদের মধ্যবর্ত্তী আমার আবাস অশুচি করলে তারা নিজেদের অশুচির জন্য মারা পড়ে।