Leviticus 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রমেহী লোক যে কোন বিছানায় শয়ন করে তা নাপাক ও যা কিছুর উপরে বসে তা নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ক্ষরণযুক্ত কোনো ব্যক্তি বিছানায় শুলে সেই বিছানা অশুচি হবে এবং আসন বা যা কিছুর উপরে সে বসবে, সেটি অশুচি বিবেচিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রমেহী লোক যে কোন শয্যায় শয়ন করে, তাহা অশুচি; ও যাহা কিছুর উপরে বসে, তাহা অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রমেহী লোক যে কোন শয্যায় শয়ন করে তাহা অশুচি, ও যাহা কিছুর উপরে বসে তাহা অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থায় সে যে বিছানায় শোবে বা যে আসনে বসবে তা অশুচি হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থায় সে যে বিছানায় শোবে বা যে আসনে বসবে তা নাপাক হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রমেহরোগী যে বিছানায় শোবে সেই বিছানা অশুচি, যে আসনে বসবে তাও অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নির্গমণ হয়েছে এমন ব্যক্তি যদি কোন বিছানায় শোয় তবে তা অশুচি হয়ে পড়বে আর সে যা কিছুর ওপর বসবে তাও অশুচি হয়ে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোক যে কোনো শয্যায় শয়ন করে, তা অশুচি ও যা কিছুর ওপরে বসে, তা অশুচি হবে।