Leviticus 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কোন বস্তুর উপরে প্রমেহী বসে, তার উপরে যদি কেউ বসে তবে সে নিজের কাপড় ধুয়ে ফেলবে, পানিতে গোসল করবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষরণযুক্ত মানুষটির বসা আসবাবপত্রের ওপরে যদি কেউ বসে, তাকে তার কাপড় ধুয়ে নিতেই হবে ও সে জলে স্নান করবে ও সন্ধ্যা পর্যন্ত তাকে অশুচি বলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন বস্তুর উপরে প্রমেহী বসে, তাহার উপরে যদি কেহ বসে, তবে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন বস্তুর উপরে প্রমেহী বসে, তাহার উপরে যদি কেহ বসে, তবে সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তার বসা কোন আসনে বসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তার বসা কোন আসনে বসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে পানিতে গোসল করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে আসনে সেই রোগী বসবে, সেই আসনে যদি অন্য কেউ বসে তবে তাকেও পরণের কাপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি যার নির্গমণ হয়েছে তার জায়গায় বসে, তাহলে সে অবশ্যই তার জামাকাপড় ধোবে এবং জলে স্নান করবে| সেও সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কোনো বস্তুর ওপরে প্রমেহী বসে, তার ওপরে যদি কেউ বসে, তবে সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।