Leviticus 16:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু গুলিবাঁট দ্বারা যে ছাগলটি আজাজিলের জন্য নির্ধারিত হয়, সেটিকে মাবুদের সম্মুখে তাকে জীবিত উপস্থিত করতে হবে যেন সেটি কাফ্‌ফারা করার জন্য মরুভূমিতে প্রেরিত হতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অন্যদের জন্য শাস্তি পাওয়ার জন্য মনোনীত ছাগটিকে জীবিতাবস্থায় সদাপ্রভুর সামনে আনতে হবে ও প্রায়শ্চিত্ত সাধনার্থে অন্যের পক্ষে দণ্ডিতরূপে তাকে মরুপ্রান্তরে পাঠাতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু গুলিবাঁট দ্বারা যে ছাগ ত্যাগের নিমিত্তে হয়, সে যেন ত্যাগের নিমিত্তে প্রান্তরে প্রেরিত হইতে পারে, তন্নিমিত্ত তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর সম্মুখে তাহাকে জীবিত উপস্থিত করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু গুলিবাঁট দ্বারা যে ছাগ ত্যাগের* নিমিত্তে হয়, সে যেন ত্যাগের* নিমিত্তে প্রান্তরে প্রেরিত হইতে পারে, তন্নিমিত্ত তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর সম্মুখে তাহাকে জীবিত উপস্থিত করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু গুলিবাঁটে যে ছাগলটা অজাজেলের জন্য উঠবে সেটা জ্যান্ত অবস্থাতেই সদাপ্রভুর সামনে উপস্থিত করতে হবে এবং পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে অজাজেলের জন্য মরু-এলাকায় পাঠিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু গুলিবাঁটে যে ছাগলটা আজাজীলের জন্য উঠবে সেটা জীবিত অবস্থাতেই মাবুদের সামনে উপস্থিত করতে হবে এবং গুনাহ্‌ ঢাকা দেবার উদ্দেশ্যে আজাজীলের জন্য মরুভূমিতে পাঠিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর পাশা নিক্ষেপের দ্বারা যে ছাগটি বিসর্জনের জন্য নির্দিষ্ট হবে, সেটিকে প্রান্তরে নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে। প্রায়শ্চিত্ত সাধনের জন্য জীবিত অবস্থায় সেটিকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অজাজেলের জন্য ঘুঁটি চেলে যে ছাগলটাকে বেছে নেওয়া হয়েছে তাকে অবশ্যই জীবন্ত অবস্থায় প্রভুর কাছে আনবে| তারপর এই ছাগলটিকে অজাজেলের জন্য মরুভূমিতে পাঠাতে হবে| এটা লোকদের পবিত্র করার জন্যই দরকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু গুলিবাট দ্বারা যে ছাগল ত্যাগের জন্যে হয়, সে যেন ত্যাগের জন্যে মরুপ্রান্তে, তার জন্য তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সদাপ্রভুর সামনে তাকে জীবিত উপস্থিত করতে হবে।