Leviticus 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন নিজের গুনাহ্-কোরবানীর ষাঁড় এনে নিজের ও নিজের কুলের জন্য কাফ্ফারা দেবে, ফলত সে তার গুনাহ্-কোরবানীর জন্য আনা সেই বাছুরটিকে জবেহ্ করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ নিজের পাপার্থক বলিরূপে বাছুর আনবে এবং তার ও তার কুলের পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং আপন পাপার্থক বলিদানার্থে সে বাছুরটিকে বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণ আপনার পাপার্থক বলির গোবৎস আনিয়া নিজের ও নিজ কুলের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, ফলতঃ সে আপনার পাপার্থক বলি সেই গোবৎসকে হনন করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণ আপনার পাপার্থক বলির গোবৎস আনিয়া নিজের ও নিজ কুলের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, ফলতঃ সে আপনার পাপার্থক বলি সেই গোবৎসকে হনন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণ তার নিজের ও তার বংশধরদের পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে তার নিজের পাপ-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়টা নিয়ে কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুন তার নিজের ও তার বংশধরদের গুনাহ্ ঢাকা দেবার উদ্দেশ্যে তার নিজের গুনাহের কোরবানীর জন্য আনা সেই ষাঁড়টা নিয়ে জবাই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ নিজের প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে। নিজের পাপস্খালনের জন্য সে ঐ গোবৎসটিকে বলিরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর তার নিজের জন্য পাপ মোচনের নৈবেদ্য হিসেবে হারোণ একটি ষাঁড় দেবে এবং এইভাবে নিজেকে ও তার পরিবারকে পবিত্র করবে| হারোণ তার নিজের জন্য পাপ মোচনের নৈবেদ্য রূপে ষাঁড়টিকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণ নিজের পাপের বলির ষাঁড় এনে নিজের ও নিজ বংশের জন্যে প্রায়শ্চিত্ত করবে, ফলে সে নিজের পাপের বলি সেই ষাঁড়কে হত্যা করবে;