Leviticus 16:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের সম্মুখ থেকে, কোরবানগাহ্‌র উপর থেকে, জ্বলন্ত অঙ্গারে পূর্ণ ধূপদানী ও এক মুষ্টি মিহি করা সুগন্ধি ধূপ নিয়ে পর্দার ভিতরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনের বেদি থেকে সে জ্বলন্ত কয়লাপূর্ণ ধূপাধার নেবে এবং পূর্ণ দুই মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার পিছনে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর সম্মুখ হইতে, বেদির উপর হইতে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ অঙ্গারধানী ও এক মুষ্টি চূর্ণীকৃত সুগন্ধি ধূপ লইয়া তিরস্করিণীর ভিতরে যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর সম্মুখ হইতে, বেদির উপর হইতে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ অঙ্গারধানী ও এক মুষ্টি চূর্ণীকৃত সুগন্ধি ধূপ লইয়া তিরস্করিণীর ভিতরে যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সামনে যে বেদী রয়েছে সে সেই বেদী থেকে আগুনের পাত্রে জ্বলন্ত কয়লা ভরে নেবে আর মিহি করে গুঁড়ো করা দু’মুঠো সুগন্ধি ধূপও নেবে। এগুলো নিয়ে সে পর্দার পিছনে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সামনে যে কোরবানগাহ্‌ রয়েছে সে সেই কোরবানগাহ্‌ থেকে আগুনের পাত্রে জ্বলন্ত কয়লা ভরে নেবে আর মিহি করে গুঁড়ো করা দু’মুঠো খোশবু ধূপও নেবে। এগুলো নিয়ে সে পর্দার পিছনে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সম্মুখে বেদীর উপর থেকে সে জ্বলন্ত অঙ্গারে পূর্ণ ভস্মাধার এবং এক মুঠো সুগন্ধি ধূপের চূর্ণ নিয়ে সে পর্দার পিছন দিকে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে অবশ্যই প্রভুর কাছে বেদী থেকে তুলে আনা জ্বলন্ত কয়লা ভর্ত্তি পাত্রটি আনবে| সুগন্ধী ধূপের মিহি করা গুঁড়ো দুহাত ভর্ত্তি করে নেবে হারোণ| হারোণ পর্দার পিছনের ঘরে সেই মিষ্টি গন্ধের গুঁড়ো আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর সামনে থেকে, বেদির ওপর থেকে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ ধুনুচি ও এক মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার ভিতরে যাবে।