Leviticus 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ ধূপ মাবুদের সম্মুখে আগুনে দেবে; তাতে শরীয়ত-সিন্দুকের উপরিস্থ গুনাহ্ আবরণ ধূপের ধোঁয়ার মেঘে আচ্ছন্ন হলে সে মরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে আগুনের মধ্যে সে ধূপ নিক্ষেপ করবে; ফলে সাক্ষ্য-সিন্দুকের ওপরে রাখা পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হবে; সুতরাং সে মরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ ধূপ সদাপ্রভুর সম্মুখে অগ্নিতে দিবে; তাহাতে সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হইলে সে মরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ ধূপ সদাপ্রভুর সম্মুখে অগ্নিতে দিবে; তাহাতে সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হইলে সে মরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে সদাপ্রভুর সামনে সে আগুনের উপরে ধূপ দেবে। সেই ধূপের ধূমায় সাক্ষ্য-সিন্দুকের উপরের ঢাকনাটা ঢাকা পড়ে যাবে আর তাতে সে মারা পড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে মাবুদের সামনে সে আগুনের উপরে ধূপ দেবে। সেই ধূপের ধোঁয়ায় সাক্ষ্য-সিন্দুকের উপরের ঢাকনাটা ঢাকা পড়ে যাবে আর তাতে সে মারা পড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ ধূপ সে প্রভু পরমেশ্বরের সম্মুখে আগুনে আহুতি দেবে। তাহলে প্রভু পরমেশ্বরের বিধান সংবলিত চুক্তি সিন্দুকের উপরের আবরণটি ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন হবে। ফলে তার মৃত্যু হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ অবশ্যই প্রভুর সামনের আগুনে সেই মিষ্টি গন্ধের ধূপের গুঁড়ো রাখবে| তারপর সুগন্ধ গুঁড়োর মেঘ চুক্তির সিন্দুকের বিশেষ আচ্ছাদনকে ঢেকে দেবে, ফলে হারোণ মারা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ ধূপ সদাপ্রভুর সামনে আগুনে দেবে; তাতে সাক্ষ্য সিন্দুকের ওপরে অবস্থিত পাপাবরণ ধূপের ধোঁয়ার মেঘে আচ্ছন্ন হলে সে মরবে না।