Leviticus 16:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে লোকদের গুনাহ্‌-কোরবানীর ছাগলটি জবেহ্‌ করে তার রক্ত পর্দার ভিতরে এনে যেমন বাছুরটির রক্ত ছিটিয়ে দিয়েছিল, সেভাবে তারও রক্ত নিয়ে ছিটিয়ে দেবে, গুনাহ্‌ আবরণের উপরে ও গুনাহ্‌ আবরণের সম্মুখে তা ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এবারে লোকদের জন্য পাপার্থক বলিদানার্থে সে ছাগকে বধ করবে এবং বাছুরটির রক্ত ছিটানোর মতো ছাগলের রক্ত ছিটাবে। পাপাবরণের উপরে সাতবার ছিটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে লোকদের পাপার্থক বলির ছাগটী হনন করিয়া তাহার রক্ত তিরস্করিণীর ভিতরে আনিয়া যেমন গোবৎসের রক্ত ছিটাইয়া দিয়াছিল, সেইরূপ তাহারও রক্ত লইয়া করিবে, পাপাবরণের উপরে ও পাপাবরণের সম্মুখে তাহা ছিটাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে লোকদের পাপার্থক বলির ছাগটি হনন করিয়া তাহার রক্ত তিরস্করিণীর ভিতরে আনিয়া যেমন গোবৎসের রক্ত ছিটাইয়া দিয়াছিল, সেইরূপ তাহারও রক্ত লইয়া করিবে, পাপাবরণের উপরে ও পাপাবরণের সম্মুখে তাহা ছিটাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর তাকে লোকদের পাপ-উৎসর্গের ছাগলটা কাটতে হবে এবং তার রক্ত নিয়ে পর্দার পিছনে গিয়ে ষাঁড়ের রক্ত দিয়ে যা করবার কথা বলা হয়েছে তা-ই করতে হবে। সিন্দুকের ঢাকনার উপরে ও সামনে সেই রক্ত তাকে ছিটিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর তাকে লোকদের গুনাহের কোরবানীর ছাগলটা জবাই করতে হবে এবং তার রক্ত নিয়ে পর্দার পিছনে গিয়ে ষাঁড়ের রক্ত দিয়ে যা করবার কথা বলা হয়েছে তা-ই করতে হবে। সিন্দুকের ঢাকনার উপরে ও সামনে সেই রক্ত তাকে ছিটিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে জনতার প্রায়শ্চিত্তের জন্য নির্দিষ্ট ছাগটি হনন করে তার রক্ত পর্দার পিছন দিকে নিয়ে গিয়ে গোবৎসের রক্ত যে ভাবে ছিটিয়ে দিয়েছিল, সেইভাবে ছাগটির রক্তও আবরণের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর হারোণ লোকদের জন্য পাপ মোচনের নৈবেদ্যর ছাগলটিকে হত্যা করে সেই রক্ত পর্দার আড়ালের ঘরটিতে আনবে| ষাঁড়ের রক্ত নিয়ে করেছিল, ছাগলটির রক্ত নিয়ে হারোণ ঠিক তাই করবে| হারোণ অবশ্যই ছাগলের রক্ত বিশেষ আচ্ছাদনের ওপর এবং আচ্ছাদনের সামনে ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে লোকদের পাপের বলির ছাগলটি হত্যা করে তার রক্ত পর্দার ভিতরে এনে যেমন গোবৎসের রক্ত ছিটিয়ে দিয়েছিল, সেইরূপ তারও রক্ত নিয়ে করবে, পাপাবরণের ওপরে ও পাপাবরণের সামনে ছিটিয়ে দেবে।