Leviticus 16:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাফ্ফারা করার জন্য পবিত্র স্থানে প্রবেশ করার পর থেকে যে পর্যন্ত সে বের না হয় এবং তার ও তার নিজের কুলের এবং সমস্ত ইসরাইল-সমাজের জন্য কাফ্ফারা সমাপ্ত না করে, সেই পর্যন্ত জমায়েত-তাঁবুতে কোন মানুষ থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাপবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত সাধনার্থে হারোণ চলে যাওয়ার সময় থেকে তার ফিরে না আসা পর্যন্ত সমাগম তাঁবুতে কেউ যাবে না। সে নিজের জন্য, তার কুলের পক্ষে ও সমগ্র ইস্রায়েল সমাজের জন্য প্রায়শ্চিত্ত সাধনের পর সেখান থেকে বেরিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রায়শ্চিত্ত করিবার জন্য পবিত্র স্থানে প্রবেশ করা অবধি যে পর্য্যন্ত সে বাহির না হয়, এবং আপনার ও নিজ কুলের এবং সমস্ত ইস্রায়েল-সমাজের নিমিত্তে প্রায়শ্চিত্ত সমাপ্ত না করে, সেই পর্য্যন্ত সমাগম-তাম্বুতে কোন মনুষ্য থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রায়শ্চিত্ত করিবার জন্য পবিত্র স্থানে প্রবেশ করা অবধি যে পর্যন্ত সে বাহির না হয়, এবং আপনার ও নিজ কুলের, এবং সমস্ত ইস্রায়েল-সমাজের নিমিত্তে প্রায়শ্চিত্ত সমাপ্ত না করে, সেই পর্যন্ত সমাগম-তাম্বুতে কোন মনুষ্য থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাপবিত্র স্থানে ঢুকে যতক্ষণ পর্যন্ত হারোণ তার নিজের ও তার বংশধরদের এবং গোটা ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার কাজ শেষ করে বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত কেউ মিলন-তাম্বুতে থাকতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহাপবিত্র স্থানে ঢুকে যতক্ষণ পর্যন্ত হারুন তার নিজের ও তার বংশধরদের এবং গোটা ইসরাইল জাতির গুনাহ্ ঢাকা দেবার কাজ শেষ করে বের হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত কেউ মিলন-তাম্বুতে থাকতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত করার জন্য পবিত্রস্থানে প্রবেশ করার সময় থেকে যতক্ষণ না সে সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের, নিজ বংশের ও ইসরায়েলী সমাজের জন্য প্রায়শ্চিত্ত সম্পন্ন না করে, ততক্ষণ সম্মিলন শিবিরে কোন লোক থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন হারোণ পবিত্রতম জায়গাটিকে এবং লোকদের শুদ্ধ করার জন্য যায়, তখন সে সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সমাগম তাঁবুতে কোন লোক থাকবে না| সুতরাং হারোণ নিজেকে এবং তার পরিবারকে এবং ইস্রায়েলের সমস্ত লোকদের শুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রায়শ্চিত্ত করার জন্য পবিত্র জায়গায় প্রবেশ করা থেকে যে পর্যন্ত সে বের না হয় এবং নিজের ও নিজ বংশের এবং সমস্ত ইস্রায়েল সমাজের জন্যে প্রায়শ্চিত্ত শেষ না করে, সেই পর্যন্ত সমাগম তাঁবুতে কোনো মানুষ থাকবে না।