Leviticus 16:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বের হয়ে মাবুদের সম্মুখবর্তী কোরবানগাহ্র কাছে গিয়ে তার জন্য কাফ্ফারা দেবে এবং সেই বাছুরটির কিঞ্চিৎ রক্ত ও ছাগলের কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্র চারদিকে শিংগুলোর উপরে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরে সদাপ্রভুর সম্মুখবর্তী বেদির সামনে সে আসবে ও বেদির জন্য প্রায়শ্চিত্ত করবে। সে বাছুরটির কিছুটা রক্ত ও ছাগলের কিছুটা রক্ত নেবে এবং বেদির সমস্ত শিং-এ ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে নির্গত হইয়া সদাপ্রভুর সম্মুখবর্ত্তী বেদীর নিকটে গিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, এবং সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত ও ছাগের কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির চারিদিকে শৃঙ্গের উপরে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে নির্গত হইয়া সদাপ্রভুর সম্মুখবর্তী বেদির নিকটে গিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, এবং সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত ও ছাগের কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির চারিদিকে শৃঙ্গের উপরে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিলন-তাম্বু থেকে বের হয়ে এসে হারোণ সদাপ্রভুর সামনে যে বেদী রয়েছে সেখানে গিয়ে বেদীটার অশুচিতা ঢাকা দেবে। সেই ষাঁড় ও ছাগলটার কিছু রক্ত নিয়ে সে তা বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিলন-তাম্বু থেকে বের হয়ে এসে হারুন মাবুদের সামনে যে কোরবানগাহ্ রয়েছে সেখানে গিয়ে কোরবানগাহ্টার নাপাকী ঢাকা দেবে। সেই ষাঁড় ও ছাগলটার কিছু রক্ত নিয়ে সে তা কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বেরিয়ে এসে প্রভু পরমেশ্বরের সম্মুখে বেদীর কাছে গিয়ে নিজের জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সেই গোবৎস ও ছাগের রক্ত কিছুটা নিয়ে বেদীর চারিদিকে শৃঙ্গের উপর লেপন করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর হারোণ বেরিয়ে এসে প্রভুর সামনে বেদীর কাছে যাবে এবং বেদীটাকে শুচি করবে| হারোণ কিছুটা ষাঁড়ের রক্ত ও কিছুটা ছাগলের রক্ত নেবে এবং তা বেদীর সব দিকের কোণগুলিতে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বের হয়ে সদাপ্রভুর সামনে বেদির কাছে গিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সেই ষাঁড়ের কিছু রক্ত ও ছাগলের কিছু রক্ত নিয়ে বেদির চারিদিকে শিংয়ের ওপরে দেবে।