Leviticus 16:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে রক্তের কিছু পরিমাণ নিয়ে তার আঙ্গুল দ্বারা তার উপরে সাতবার ছিটিয়ে দিয়ে তা পাক-সাফ করবে ও বনি-ইসরাইলদের নাপাকীতা থেকে তা পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদি শুচি করতে ও ইস্রায়েলীদের সব ধরনের অশুচিতা থেকে বেদিকে পবিত্র করার জন্য সে তার আঙুল দিয়ে কিছুটা রক্ত নিয়ে সাতবার ছিটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে রক্তের কিয়দংশ লইয়া আপন অঙ্গুলি দ্বারা তাহার উপরে সাত বার ছিটাইয়া দিয়া তাহা শুচি করিবে, ও ইস্রায়েল-সন্তানগণের অশৌচ হইতে তাহা পবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে রক্তের কিয়দংশ লইয়া আপন অঙ্গুলি দ্বারা তাহার উপরে সাত বার ছিটাইয়া দিয়া তাহা শুচি করিবে, ও ইস্রায়েল-সন্তানগণের অশৌচ হইতে তাহা পবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা শুচি করবার জন্য এবং সেটা ইস্রায়েলীয়দের অশুচিতা থেকে পবিত্র করবার জন্য সে আংগুল দিয়ে তার উপর সাতবার রক্ত ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌টি পাক-সাফ করবার জন্য এবং সেটা বনি-ইসরাইলদের নাপাকী থেকে পাক-পবিত্র করবার জন্য সে আংগুল দিয়ে তার উপর সাতবার রক্ত ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রক্তের কিছুটা সে আঙুলে করে বেদীর উপরে সাতবার ছিটিয়ে দিয়ে ইসরায়েলীদের অশৌচ দোষ থেকে সেটিকে মুক্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর হারোণ সাতবার তার আঙুল দিয়ে কিছুটা রক্ত বেদীর ওপর ছিটিয়ে দেবে| এইভাবে হারোণ বেদীটিকে ইস্রায়েলের লোকদের অশুচিতা থেকে শুচি করে পবিত্র করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে রক্তের কিছু নিয়ে নিজের আঙ্গুল দ্বারা তার ওপরে সাত বার ছিটিয়ে দিয়ে তা শুচি করবে ও ইস্রায়েল সন্তানদের অশুচি থেকে তা পবিত্র করবে।