Leviticus 16:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সে পবিত্র স্থানের, জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্‌র জন্য কাফ্‌ফারা কাজ সমাপ্ত করার পর সেই জীবিত ছাগলটি আনবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মহাপবিত্র স্থান, সমাগম তাঁবুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত সাধনের পর হারোণ জীবিত ছাগকে সামনে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সে পবিত্র স্থানের, সমাগম-তাম্বুর ও বেদির জন্য প্রায়শ্চিত্তকার্য্য সমাপ্ত করিলে পর সেই জীবিত ছাগটী আনিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সে পবিত্র স্থানের, সমাগম-তাম্বুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত কার্য সমাপ্ত করিলে পর সেই জীবিত ছাগটি আনিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মহাপবিত্র স্থান, মিলন-তাম্বু এবং বেদীর অশুচিতা ঢাকা দেবার অনুষ্ঠান শেষ করে হারোণ সেই জ্যান্ত ছাগলটা নিয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মহাপবিত্র স্থান, মিলন-তাম্বু এবং কোরবানগাহের নাপাকী ঢাকা দেবার কাজ শেষ করে হারুন সেই জীবিত ছাগলটা নিয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে পবিত্রস্থান, সম্মিলন শিবির ও বেদীর প্রায়শ্চিত্ত সম্পন্ন করার পরে সে জীবিত ছাগটি নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্রতম স্থান, সমাগম তাঁবু এবং বেদীকে পবিত্র করার পর হারোণ জীবন্ত ছাগলটি প্রভুর কাছে আনবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সে পবিত্র জায়গার, সমাগম তাঁবুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত কাজ শেষ করলে পর সেই জীবিত ছাগলটি আনবে;