Leviticus 16:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ ছাগল নিজের উপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুভূমিতে ছেড়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছাগটি তাদের সব পাপ বহন করে এক নির্জন জায়গায় নিয়ে যাবে ও তত্ত্বাবধায়ক ছাগটিকে মরুপ্রান্তরে ছেড়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ ছাগ নিজের উপরে তাহাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বহিয়া লইয়া যাইবে; আর সেই ব্যক্তি ছাগটীকে প্রান্তরে ছাড়িয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ ছাগ নিজের উপরে তাহাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বহিয়া লইয়া যাইবে; আর সেই ব্যক্তি ছাগটিকে প্রান্তরে ছাড়িয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটিই সেটাকে মরু-এলাকায় ছেড়ে দিয়ে আসবে। ছাগলটা কোন নির্জন জায়গায় তাদের সমস্ত অন্যায় বয়ে বেড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটিই সেটাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসবে। ছাগলটা কোন নির্জন জায়গায় তাদের সমস্ত অন্যায় বয়ে বেড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছাগটি তাদের সমস্ত অধর্ম বহন করে মরু প্রান্তরে চলে যাবে, সেই ব্যক্তি সেটিকে সেখানে ছেড়ে দিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ছাগলটা নিজের ওপর সমস্ত মানুষের পাপ বয়ে নিয়ে খোলা মরুভূমিতে চলে যাবে| যে মানুষটি ছাগলটিকে নিয়ে যাবে সে তাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ ছাগল নিজের ওপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুপ্রান্তে ছেড়ে দেবে।