Leviticus 16:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে এবং পবিত্র স্থানে প্রবেশ করার সময়ে যেসব মসীনার পোশাক পরেছিল তা ত্যাগ করে সেই স্থানে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরে হারোণ সমাগম তাঁবুতে যাবে এবং মহাপবিত্র স্থানে প্রবেশ করার আগে পরিহিত সব মসিনার পোশাক ছাড়বে ও সেগুলি সেখানে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, এবং পবিত্র স্থানে প্রবেশ করিবার সময়ে যে সকল মসীনা-বস্ত্র পরিধান করিয়াছিল, তাহা ত্যাগ করিয়া সেই স্থানে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, এবং পবিত্র স্থানে প্রবেশ করিবার সময়ে যে সকল মসীনা-বস্ত্র পরিধান করিয়াছিল, তাহা ত্যাগ করিয়া সেই স্থানে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মহাপবিত্র স্থানে ঢুকবার আগে হারোণ যে সব মসীনার কাপড় পরবে মিলন-তাম্বুতে ফিরে এসে সেগুলো তাকে খুলে সেখানেই রেখে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মহাপবিত্র স্থানে ঢুকবার আগে হারুন যে সব মসীনার কাপড় পরবে মিলন-তাম্বুতে ফিরে এসে সেগুলো তাকে খুলে সেখানেই রেখে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হারোণ সম্মিলন শিবিরে প্রবেশ করবে। পবিত্রস্থানে প্রবেশ করার সময় যে সব রেশমী পেশাক সে পরেছিল সব খুলে সেখানে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর হারোণ সমাগম তাঁবুতে ঢুকবে| পবিত্র স্থানে আসার সময় সে যে লিনেনের কাপড়-চোপড় পরেছিল সেগুলি সে খুলে ফেলবে| কাপড়গুলি সে অবশ্যই সেখানে ছেড়ে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করবে এবং পবিত্র জায়গায় প্রবেশ করার দিনের যে সব মসীনা পোশাক পরেছিল, তা ত্যাগ করে সেই জায়গায় রাখবে।