Leviticus 16:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে কোন পবিত্র স্থানে তার শরীর ধুয়ে ফেলে নিজের পোশাক পরে বাইরে আসবে এবং নিজের পোড়ানো-কোরবানী ও লোকদের পোড়ানো-কোরবানী করে নিজের জন্য ও লোকদের জন্য কাফ্ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পবিত্রস্থানে সে জলে স্নান করবে এবং তার নিয়মিত কাপড় পরবে। এবারে সে বাইরে আসবে এবং নিজের জন্য হোমবলি ও লোকদের জন্য হোমবলি উৎসর্গ করবে, এইভাবে নিজের জন্য ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে কোন পবিত্র স্থানে আপন শরীর জলে ধৌত করিয়া নিজ বস্ত্র পরিধান করতঃ বাহিরে আসিবে, এবং আপনার হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করিয়া আপনার নিমিত্তে ও লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে কোন পবিত্র স্থানে আপন শরীর জলে ধৌত করিয়া নিজ বস্ত্র পরিধান করতঃ বাহিরে আসিবে, এবং আপনার হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করিয়া আপনার নিমিত্তে ও লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে পবিত্র তাম্বু-ঘরের এলাকায় গিয়ে জলে স্নান করে পুরোহিতের নিয়মিত কাপড়-চোপড় পরবে। এর পর সে বের হয়ে এসে তার নিজের ও লোকদের জন্য একটা করে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তার নিজের ও লোকদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে পবিত্র তাম্বু-ঘরের এলাকায় গিয়ে পানিতে গোসল করে ইমামের নিয়মিত কাপড়-চোপড় পরবে। এর পর সে বের হয়ে এসে তার নিজের ও লোকদের জন্য একটা করে পোড়ানো-কোরবানী দিয়ে তার নিজের ও লোকদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে কোন শুচিশুদ্ধ জায়গায় গিয়ে স্নান করে নিজের কাপড়চোপড় পরে বাইরে আসবে এবং নিজের ও জনসাধারণের জন্য হোমবলি উৎসর্গ করে নিজের ও জনসাধারণের জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি পবিত্র জায়গায় সে তার সারা শরীর জল দিয়ে ধুয়ে নেবে| তারপর সে তার অন্যান্য বিশেষ পোশাক পরবে| সে বাইরে আসবে এবং তার নিজের হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করবে| সে নিজেকে এবং লোকদের শুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে কোনো পবিত্র জায়গায় নিজের শরীর জলে ধুয়ে নিজের পোশাক পরে বাইরে আসবে এবং নিজের হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করে নিজের জন্যে ও লোকদের জন্যে প্রায়শ্চিত্ত করবে।