Leviticus 16:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে গুনাহ্‌-কোরবানীর চর্বি কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সে পাপার্থক বলির মেদ বেদিতে পোড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে পাপার্থক বলির মেদ বেদিতে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে পাপার্থক বলির মেদ বেদিতে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-উৎসর্গের পশুর চর্বি তাকে বেদীর উপর পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহের কোরবানীর পশুর চর্বি তাকে কোরবানগাহের উপর পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত বলির মেদ সে বেদীর উপরে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে বেদীর ওপর পাপ মোচনের নৈবেদ্যর চর্বি পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে পাপের বলির মেদ বেদিতে পোড়াবে।