Leviticus 16:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি আজাজিলের জন্য নির্দিষ্ট ছাগলটি ছেড়ে দিয়েছিল, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে ও শরীর ধুয়ে নিয়ে শিবিরে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অন্যের জন্য দণ্ডিত ছাগকে যে ব্যক্তি মুক্ত করবে, সে তার কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও জলে স্নান করবে; পরে সে শিবিরে আসতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ব্যক্তি ত্যাগের ছাগটী ছাড়িয়া দিয়াছিল, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও আপন গাত্র জলে ধৌত করিবে, তৎপরে শিবিরে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ব্যক্তি ত্যাগের ছাগটি ছাড়িয়া দিয়াছিল, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও আপন গাত্র জলে ধৌত করিবে, তৎপরে শিবিরে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি অজাজেলের জন্য ছাগলটাকে ছেড়ে দিয়ে আসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর তারপর সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি আজাজীলের জন্য ছাগলটাকে ছেড়ে দিয়ে আসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে পানিতে গোসল করে ফেলতে হবে, আর তারপর সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি বিসর্জনের ছাগটিকে ছেড়ে দিয়ে আসবে, তাকে তার পরিধেয় বস্ত্র ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ইসরায়েলী ছাউনিতে প্রবেশ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে লোকটি ছাগলটিকে অজাজেলের জন্য নিয়ে গিযেছিল, সে তার জামাকাপড় ধুয়ে নেবে এবং জলে স্নান করবে| তারপর সে তাঁবুর মধ্যে আসতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে ব্যক্তি ত্যাগের ছাগলটি ছেড়ে দিয়েছিল, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।