Leviticus 16:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুনাহ্‌-কোরবানীর ষাঁড় ও গুনাহ্‌-কোরবানীর ছাগল, যে সমস্ত পশুর রক্ত কাফ্‌ফারা করার জন্য পবিত্র স্থানে আনা হয়েছিল, লোকেরা সেই পশুগুলোকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, গোশ্‌ত ও গোবর আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলির জন্য আনা বাছুর ও ছাগলের রক্ত প্রায়শ্চিত্ত সাধনের জন্য মহাপবিত্র স্থান থেকে শিবিরের বাইরে নিয়ে যেতেই হবে; তাদের চামড়া, মাংস ও নাড়ি আগুনে জ্বালিয়ে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা তাহাদিগকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের চর্ম্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা সেই পশুগুলিকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের চর্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের যে ষাঁড় ও ছাগলের রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যাবার কথা বলা হয়েছে সেগুলোর দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে চামড়া, মাংস এবং গোবর সুদ্ধ সব কিছু পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্‌ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানীর যে ষাঁড় ও ছাগলের রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যাবার কথা বলা হয়েছে সেগুলোর দেহ ছাউনির বাইরে নিয়ে গিয়ে চামড়া, গোশ্‌ত এবং গোবর সুদ্ধ সব কিছু পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত বলির গোবৎস ও ছাগ, যাদের রক্ত প্রায়শ্চিত্তের জন্য পবিত্রস্থানে নিয়ে যাওয়া হবে, লোকে সেগুলিকে ছাউনি এলাকার বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পাপমোচনের নৈবেদ্যর ষাঁড় ও ছাগলটিকে শিবিরের বাইরে আনতে হবে| (ঐ সমস্ত প্রাণীর রক্ত পবিত্র জিনিসগুলিকে পবিত্র জায়গায় শুচি করার জন্য আনা হয়েছিল|) যাজকরা অবশ্যই ঐ সমস্ত প্রাণীর চামড়া, শরীর এবং শরীরের বর্জ্য অংশগুলি আগুনে পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাপের বলির গোবৎস ও পাপের বলির ছাগল, যাদের রক্ত প্রায়শ্চিত্ত করার জন্যে পবিত্র জায়গায় আনা হয়েছিল, লোকেরা তাদেরকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।