Leviticus 16:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে লোক তা পুড়িয়ে দেবে, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে ও নিজের শরীর পানিতে ধুয়ে নিয়ে তারপর শিবিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এগুলি যে ব্যক্তি জ্বালাবে, সে তার কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও নিজে জলে স্নান করবে; পরে সে শিবিরে আসতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে জন তাহা পোড়াইয়া দিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও আপন গাত্র জলে ধৌত করিবে, তৎপরে শিবিরে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে জন তাহা পোড়াইয়া দিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও আপন গাত্র জলে ধৌত করিবে, তৎপরে শিবিরে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি তা পোড়াবার জন্য নিয়ে যাবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে আর তার পরে সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি তা পোড়াবার জন্য নিয়ে যাবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে পানিতে গোসল করে ফেলতে হবে আর তার পরে সে ছাউনির মধ্যে ঢুকতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি সেগুলি পোড়াবে তাকে জামা কাপড় ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ছাউনিতে প্রবেশ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যে ব্যক্তি তাদের পোড়াবে সে অবশ্যই তার পোশাক-পরিচ্ছদ ধুয়ে ফেলবে এবং তার সমস্ত শরীর জলে ধোবে| তারপর সে তাঁবুতে প্রবেশ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে লোক তা পুড়িয়ে দেবে, সে নিজের পোশাক ধোবে ও নিজের গা জলে ধোবে, তারপরে শিবিরে আসবে।