Leviticus 16:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের জন্য তা চিরস্থায়ী নিয়ম হবে; সপ্তম মাসের দশম দিনে স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা নিজ নিজ প্রাণকে কষ্ট দেবে ও কোন কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এটি তোমাদের জন্য চিরস্থায়ী বিধি হবে: সপ্তম মাসের দশম দিনে তোমরা আত্মসংযমী হবে এবং স্বদেশি অথবা তোমাদের মধ্যে বসবাসকারী প্রবাসী কোনো কাজ করবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের নিমিত্ত ইহা চিরস্থায়ী বিধি হইবে; সপ্তম মাসের দশম দিনে স্বদেশী কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে ও কোন ব্যবসায় কর্ম্ম করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের নিমিত্ত ইহা চিরস্থায়ী বিধি হইবে; সপ্তম মাসের দশম দিনে স্বদেশী কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, ও কোন ব্যবসায় কর্ম করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এর পর যা বলছি তা তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম হয়ে থাকবে। বছরের সপ্তম মাসের দশম দিনের দিন তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করবে। সেই দিন কোন কাজ করা চলবে না। ইস্রায়েলীয়ই হোক কিম্বা ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, সকলকেই তা মানতে হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এর পর যা বলছি তা তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম হয়ে থাকবে। বছরের সপ্তম মাসের দশম দিনের দিন তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করবে। সেই দিন কোন কাজ করা চলবে না। ইসরাইলীয়ই হোক কিংবা বনি-ইসরাইলদের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, সকলকেই তা মানতে হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্য চিরস্থায়ী বিধান এই: সপ্তম মাসের দশম দিনে তোমরা এবং তোমাদের মধ্যে যারা প্রবাসী, তোমরা সকলেই উপবাস করবে এবং কোন কাজ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের ক্ষেত্রে এই আইন সর্বদাই চলবে: সপ্তম মাসের দশ দিনের দিন তোমাদের কোন খাদ্য গ্রহণ করা চলবে না এবং অবশ্যই তোমরা কোন কাজ করবে না| তোমাদের দেশে বাস করা কোন ভ্রমণকারী বা বিদেশী কোন কাজ করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্যে এটা চিরস্থায়ী বিধি হবে; সপ্তম মাসের দশম দিনের স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী, তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে ও কোনো ব্যবসায় কাজ করবে না।