Leviticus 16:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেদিন তোমাদেরকে পাক-সাফ করার জন্য তোমাদের জন্য কাফ্‌ফারা করা যাবে; মাবুদের সম্মুখে তোমাদের সমস্ত গুনাহ্‌ থেকে তোমরা পাক-পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ওই দিনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে, তোমরা পরিষ্কৃত হবে। পরে সদাপ্রভুর সামনে তোমরা সব পাপ থেকে শুচিশুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সেই দিন তোমাদিগকে শুচি করণার্থে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাইবে; তোমরা সদাপ্রভুর সম্মুখে আপনাদের সকল পাপ হইতে শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সেই দিন তোমাদিগকে শুচি করণার্থে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাইবে; তোমরা সদাপ্রভুর সম্মুখে আপনাদের সকল পাপ হইতে শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এই দিনেই তোমাদের পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করে তোমাদের শুচি করে নেওয়া হবে, আর তার পরে তোমরা সদাপ্রভুর সামনে তোমাদের সমস্ত পাপ থেকে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এই দিনেই তোমাদের গুনাহ্‌ ঢাকা দেবার কাজ করে তোমাদের পাক-সাফ করে নেওয়া হবে, আর তার পরে তোমরা মাবুদের সামনে তোমাদের সমস্ত গুনাহ্‌ থেকে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেই দিন তোমাদের শুচি করার জন্য প্রায়শ্চিত্ত করা হবে। প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের সকল পাপ থেকে শুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এই দিনে যাজক তোমাদের পবিত্র করার জন্য তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করাবে| তখন তোমরা প্রভুর কাছে শুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই দিন তোমাদেরকে শুচি করার জন্যে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাবে; তোমরা সদাপ্রভুর সামনে নিজেদের সব পাপ থেকে শুচি হবে।