Leviticus 16:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতার স্থানে ইমামের কাজ করতে যাকে অভিষেক ও পবিত্রকরণ দ্বারা নিযুক্ত করা যাবে, সেই ইমাম কাফ্‌ফারা দেবে এবং মসীনার পোশাক অর্থাৎ পবিত্র সমস্ত পোশাক পরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে যাজককে অভিষেক ও নিযুক্তি দ্বারা মহাযাজকরূপে তার বাবার উত্তরসূরি করা হবে, সে প্রায়শ্চিত্ত করবে। পবিত্র মসিনা কাপড় সে পরবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতার স্থানে যাজন কর্ম্ম করিতে যাহাকে অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করিবে, এবং মসীনা বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র সকল পরিধান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতার স্থানে যাজন কর্ম করিতে যাহাকে অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করিবে, এবং মসীনা-বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র সকল পরিধান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন যে পুরোহিতকে মহাপুরোহিত হিসাবে অভিষেক করে তার বাবার পদে বহাল করা হবে তখন সে-ই এই পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করবে। তাকে সেই পবিত্র মসীনার পোশাক পরে মহাপবিত্র স্থানের, মিলন-তাম্বুর, বেদীর, পুরোহিতের এবং গোটা ইস্রায়েল জাতির অশুচিতা ও পাপ ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন যে ইমামকে মহা-ইমাম হিসাবে অভিষেক করে তার পিতার পদে বহাল করা হবে তখন সে-ই এই গুনাহ্‌ ঢাকা দেবার কাজ করবে। তাকে সেই পবিত্র মসীনার পোশাক পরে মহাপবিত্র স্থানের, মিলন-তাম্বুর, কোরবানগাহের, ইমামের এবং গোটা ইসরাইল জাতির নাপাকী ও গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরোহিত তার পিতার স্থলে পৌরোহিত্যের জন্য অভিষিক্ত ও নিযুক্ত হবে সে-ই প্রায়শ্চিত্ত করবে এবং পবিত্র রেশমী বস্ত্র পরিধান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং প্রধান যাজক হিসেবে মনোনীত ব্যক্তিটি জিনিসপত্র পবিত্র করার জন্য এই পর্বাদি পালন করবে| এই প্রধান যাজক, কে তার পিতারই স্থানে নিয়োগ করা হয়েছে, সে পবিত্র লিনেনের পোশাক পরিচ্ছদ পরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবার জায়গায় যাজকের কাজ করতে যাকে অভিষেক ও উত্সর্গের দ্বারা নিযুক্ত করা যাবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করবে এবং মসীনা পোশাক অর্থাৎ পবিত্র পোশাক সব পরবে।