Leviticus 16:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের জন্য তাদের সমস্ত গুনাহের দরুন বছরের মধ্যে একবার কাফ্‌ফারা করা তোমাদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে। তখন হারুন মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাদের জন্য এটি চিরস্থায়ী বিধি হবে: ইস্রায়েলীদের সব পাপের জন্য বার্ষিক একবার প্রায়শ্চিত্ত করতে হবে।” এই কাজ করা হল, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণের জন্য তাহাদের সমস্ত পাপপ্রযুক্ত বৎসরের মধ্যে এক বার প্রায়শ্চিত্ত করা তোমাদের পক্ষে চিরস্থায়ী বিধি হইবে। তখন [হারোণ] মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণের জন্য তাহাদের সমস্ত পাপপ্রযুক্ত বৎসরের মধ্যে একবার প্রায়শ্চিত্ত করা তোমাদের পক্ষে চিরস্থায়ী বিধি হইবে। তখন [হারোণ] মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে কর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। বছরে একবার করে ইস্রায়েলীয়দের সব পাপের জন্য এই পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করতে হবে।” মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই সব কিছু করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। বছরে একবার করে বনি-ইসরাইলদের সব গুনাহের জন্য এই গুনাহ্‌ ঢাকা দেবার কাজ করতে হবে।” মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই সব কিছু করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের কৃত সকল পাপের জন্য বছরে একবার প্রায়শ্চিত্ত করার এই বিধি হবে চিরস্থায়ী। মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমতই সব কাজ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের পবিত্র করার এই বিধি চিরকালের জন্য থাকবে| ইস্রায়েলের লোকদের তাদের পাপ থেকে শুচি করার জন্য তোমরা প্রত্যেক বছরে একবার এসব করবে|” তাই মোশিকে দেওয়া প্রভুর আদেশ মতো তারা এইসব করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানদের জন্য তাদের সমস্ত পাপের জন্য বছরের মধ্যে এক বার প্রায়শ্চিত্ত করা তোমাদের জন্যে চিরস্থায়ী বিধি হবে।” তখন [হারোণ] মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন।