Leviticus 16:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে বনি-ইসরাইলদের মণ্ডলীর কাছে গুনাহ্‌-কোরবানী হিসেবে দু’টি ছাগল ও পোড়ানো-কোরবানীর জন্য একটি ভেড়া নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলির জন্য দুটি পুংছাগ ও হোমবলির জন্য একটি মেষ ইস্রায়েলী সমাজ থেকে সে সংগ্রহ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর নিকটে পাপার্থক বলিরূপে দুইটী ছাগ ও হোমার্থে একটী মেষ লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর নিকটে পাপার্থক বলিরূপে দুইটি ছাগ ও হোমার্থে একটি মেষ লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-উৎসর্গের জন্য ইস্রায়েলীয়দের কাছ থেকে তাকে দু’টা ছাগল এবং পোড়ানো-উৎসর্গের জন্য একটা ভেড়া নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহের কোরবানীর জন্য বনি-ইসরাইলদের কাছ থেকে তাকে দু’টা ছাগল এবং পোড়ানো-কোরবানীর জন্য একটা ভেড়া নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে ইসরায়েলী জনমণ্ডলীর কাছে প্রায়শ্চিত্ত বলির উদ্দেশ্যে দুটি ছাগ এবং হোম বলির জন্য একটি মেষ নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের কাছ থেকে হারোণ দুটি পুরুষ ছাগল পাপমোচনের নৈবেদ্যর জন্য এবং একটি পুরুষ মেষ হোমবলির জন্য নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর কাছে পাপের বলিরূপে দুটি ছাগল ও হোমের একটি মেষ নেবে।