Leviticus 16:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন নিজের জন্য গুনাহ্‌-কোরবানীর ষাঁড় এনে নিজের ও নিজের কুলের জন্য কাফ্‌ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ নিজের পাপার্থক বলিরূপে প্রায়শ্চিত্ত সাধনার্থে ও তার কুলের পক্ষে বাছুরটি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ আপনার জন্য পাপার্থক বলির গোবৎস আনয়ন করিয়া নিজের ও নিজ কুলের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ আপনার জন্য পাপার্থক বলির গোবৎস আনয়ন করিয়া নিজের ও নিজ কুলের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণকে তার নিজের ও তার বংশধরদের পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের ষাঁড়টা উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনকে তার নিজের ও তার বংশধরদের গুনাহ্‌ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানীর ষাঁড়টা কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ নিজের জন্য প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি গোবৎস এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হারোণ ষাঁড়টিকে পাপ মোচনের নৈবেদ্য হিসেবে উপহার দেবে| পাপ মোচনের নৈবেদ্যটি তার নিজের জন্য| নিজেকে এবং তার পরিবারকে পবিত্র করার জন্য হারোণ অবশ্যই এটা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ নিজের জন্য পাপের বলির ষাঁড় এনে নিজের ও নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে।