Leviticus 16:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন ঐ দু’টি ছাগলের বিষয়ে গুলিবাঁট করবে; এর এক অংশ মাবুদের জন্য ও অন্যগুলো আজাজিলের জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দুটি ছাগলের পক্ষে সে গুটিকাপাত করবে। সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগল ও অন্যদের অপরাধে দণ্ডিত হবার জন্য অন্য ছাগলের ভাগ্য নির্ণীত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণ ঐ দুইটী ছাগের বিষয়ে গুলিবাঁট করিবে; এক গুলি সদাপ্রভুর নিমিত্তে, ও অন্য গুলি ত্যাগের নিমিত্তে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণ ঐ দুইটি ছাগের বিষয়ে গুলিবাঁট করিবে; এক গুলি সদাপ্রভুর নিমিত্তে ও অন্যগুলি ত্যাগের নিমিত্তে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে গুলিবাঁট করে দেখতে হবে যে, তার মধ্যে কোন্‌ ছাগলটা সদাপ্রভুর জন্য আর কোন্‌টা অজাজেলের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে গুলিবাঁট করে দেখতে হবে যে, তার মধ্যে কোন্‌ ছাগলটা মাবুদের জন্য আর কোন্‌টা আজাজীলের জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হারোণ ঐ ছাগ দুটির নির্বাচনের জন্য পাশার দান ফেলবে। এদের একটি থাকবে প্রভু পরমেশ্বরের জন্য এবং অন্যটিকে বিসর্জন দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ ছাগল দুটির জন্য ঘুঁটি চাললে একটা হবে প্রভুর জন্য, অপরটি হবে অজাজেলের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণ ঐ দুটি ছাগলের বিষয়ে গুলিবাট করবে; এক গুলি সদাপ্রভুর জন্যে ও অন্য গুলি ত্যাগের জন্যে হবে।