Leviticus 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গুলিবাঁট দ্বারা যে ছাগল মাবুদের জন্য হয়, হারুন তাকে নিয়ে গুনাহ্‌-কোরবানী হিসেবে কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে নির্ণীত ছাগকে এনে হারোণ পাপার্থক বলি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গুলিবাঁট দ্বারা যে ছাগ সদাপ্রভুর নিমিত্তে হয়, হারোণ তাহাকে লইয়া পাপার্থে বলিদান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গুলিবাঁট দ্বারা যে ছাগ সদাপ্রভুর নিমিত্তে হয়, হারোণ তাহাকে লইয়া পাপার্থে বলিদান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ছাগলটা সদাপ্রভুর বলে দেখা যাবে হারোণ সেটা নিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ছাগলটা মাবুদের বলে দেখা যাবে হারুন সেটা নিয়ে গুনাহের কোরবানী দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাশার দান ফেলার পর যে ছাগটি প্রভু পরমেশ্বরের জন্য নির্দিষ্ট হবে হারোণ সেটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর ঘুঁটি চেলে যে ছাগলটি প্রভুর জন্য নির্বাচিত হয় হারোণ অবশ্যই সেটিকে পাপ মোচনের নৈবেদ্য হিসাবে উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গুলিবাট দ্বারা যে ছাগল সদাপ্রভুর জন্যে হয়, হারোণ তাকে নিয়ে পাপের বলিদান করবে।