Leviticus 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য কাফ্ফারা করার জন্য আমি তা কোরবানগাহ্র উপরে তোমাদেরকে দিয়েছি; কারণ প্রাণের গুণে রক্তই কাফ্ফারা সাধন করে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা একটি প্রাণীর রক্তে জীবন থাকে এবং এই জীবন আমি তোমাদের দিয়েছি, যেন তোমাদের জন্য তোমরা বেদির ওপরে প্রায়শ্চিত্ত করতে পারো; এই রক্ত প্রত্যেকজনের জন্য প্রায়শ্চিত্ত সাধন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থ আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্তসাধক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত-সাধক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ রক্তেই থাকে প্রাণীর প্রাণ। সেইজন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে বেদীর উপরে তোমাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা পাপ ঢাকা দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ রক্তেই থাকে প্রাণীর প্রাণ। সেইজন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে কোরবানগাহের উপরে তোমাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ্ ঢাকা দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ জীবের প্রাণ রক্তের মধ্যে নিহিত এবং আমি তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা বেদীর উপরে সিঞ্চন করার নির্দেশ দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ থাকার জন্যই তা প্রায়শ্চিত্ত করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ দেহটির জীবন রক্তের মধ্যে রয়েছে| আমি সেই রক্ত বেদীর ওপর ঢেলে তোমাদের নিজেদের শুচি করার জন্য দিয়েছি| রক্তে প্রাণ আছে বলেই তা প্রায়শ্চিত্ত সাধন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমি তা বেদির ওপরে তোমাদেরকে দিয়েছি; কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত-সাধক।