Leviticus 17:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি বনি-ইসরাইলকে বললাম, তোমাদের মধ্যে কেউ রক্ত পান করবে না ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশীও রক্ত পান করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলীদের উদ্দেশে আমি এই কথা বলি, “তোমাদের কেউ অথবা তোমাদের মধ্যে বসবাসকারী কোনো প্রবাসী যেন রক্ত ভোজন না করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমাদের মধ্যে কেহ রক্ত ভোজন করিবে না, ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশীও রক্ত ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমাদের মধ্যে কেহ রক্ত ভোজন করিবে না, ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশীও রক্ত ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই আমি ইস্রায়েলীয়দের বলছি, তারা এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন রক্ত না খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই আমি বনি-ইসরাইলদের বলছি, তারা এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন রক্ত না খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই আমি ইসরায়েলীদের নির্দেশ দিয়েছি যেন তারা বা তাদের মধ্যে প্রবাসী কেউ রক্ত পান না করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি ইস্রায়েলের লোকদের বলি: তোমাদের কোন ব্যক্তিই রক্ত খেতে পারো না| তোমাদের মধ্যে বাস করা কোন বিদেশীও রক্ত খেতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি ইস্রায়েল সন্তানদের বললাম, তোমাদের মধ্যে কেউ রক্ত খাবে না ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশীও রক্ত খাবে না।