Leviticus 17:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তা-ই তার প্রাণস্বরূপ; এজন্য আমি বনি-ইসরাইলকে বললাম, তোমরা কোন প্রাণীর রক্ত পান করবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা পান করবে, সে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রত্যেক প্রাণীর জীবন রক্তের মধ্যে রয়েছে। এই কারণে আমি ইস্রায়েলীদের বলেছি, “তোমরা কোনো প্রাণীর রক্ত একেবারে ভোজন করবে না, কারণ রক্তের মধ্যে প্রত্যেক প্রাণীর জীবন রয়েছে, যদি কেউ তা ভোজন করে, তাকে উচ্ছিন্ন হতেই হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাহাই তাহার প্রাণস্বরূপ; এই জন্য আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমরা কোন প্রাণীর রক্ত ভোজন করিবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্তই তাহার প্রাণ; যে কেহ তাহা ভোজন করিবে, সে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাহাই তাহার প্রাণস্বরূপ; এই জন্য আমি ইস্রায়েল-সন্তানগণকে কহিলাম, তোমরা কোন প্রাণীর রক্ত ভোজন করিবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্তই তাহার প্রাণ; যে কেহ তাহা ভোজন করিবে, সে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সমস্ত প্রাণীর প্রাণ রয়েছে তার জীবন্ত দেহের রক্তে। সেইজন্যই আমি ইস্রায়েলীয়দের বলেছি যেন তারা কোন প্রাণীর রক্ত না খায়, কারণ রক্তই হল প্রত্যেকটি প্রাণীর প্রাণ। যে সেই রক্ত খাবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সমস্ত প্রাণীর প্রাণ রয়েছে তার জীবন্ত দেহের রক্তে। সেইজন্যই আমি বনি-ইসরাইলদের বলেছি যেন তারা কোন প্রাণীর রক্ত না খায়, কারণ রক্তই হল প্রত্যেকটি প্রাণীর প্রাণ। যে সেই রক্ত খাবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা প্রত্যেক জীবের প্রাণ তার রক্তের মধ্যে নিহিত, রক্তই তার প্রাণস্বরূপ। এই জন্যই আমি ইসরায়েলীদের নির্দেশ দিচ্ছি, তোমরা কোন প্রাণীর রক্ত পান করবে না, কেননা রক্তই প্রত্যেক প্রাণীর প্রাণ স্বরূপ। যে তা পান করবে সে সমাজচ্যুত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি প্রাণীর রক্তেই তার জীবন রয়েছে| তাই আমি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিচ্ছি যে তারা যেন কোন প্রাণীর রক্ত না খায়! কোন ব্যক্তি যদি রক্ত খায় অবশ্যই সে তার লোকদের থেকে বিচ্ছিন্ন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাই তার প্রাণ স্বরূপ; এই জন্য আমি ইস্রায়েল সন্তানদের বললাম, “তোমরা কোনো প্রাণীর রক্ত খাবে না, কারণ প্রত্যেক প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা খাবে, সে উচ্ছেদ হবে।