Leviticus 17:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্বদেশী বা বিদেশীর মধ্যে যে কেউ স্বয়ংমৃত কিংবা বন্যজন্তু কর্তৃক বিদীর্ণ পশুর গোশত ভোজন করে, সে তার কাপড় ধুয়ে ফেলবে, পানিতে গোসল করবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে; পরে পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘স্বদেশি অথবা বিদেশি কেউ যদি কোনো মৃত অথবা বিদীর্ণ বন্যপশুর মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে অশুদ্ধ থাকবে; পরে সে শুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বদেশী কি বিদেশীর মধ্যে যে কেহ স্বয়ংমৃত কিম্বা বিদীর্ণ পশু ভোজন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বদেশী কি বিদেশীর মধ্যে যে কেহ স্বয়ংমৃত কিম্বা বিদীর্ণ পশু ভোজন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে; পরে শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কেউ যদি মরা পশুর বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর মাংস খায়- সে ইস্রায়েলীয়ই হোক বা তাদের মধ্যে বাস-করা অন্য জাতির লোকই হোক- তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে। সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে, তারপর সে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কেউ যদি মরা পশুর বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর গোশ্ত খায়- সে ইসরাইলীয়ই হোক বা তাদের মধ্যে বাস-করা অন্য জাতির লোকই হোক- তাকে তার কাপড়-চোপড় ধুয়ে পানিতে গোসল করে ফেলতে হবে। সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে, তারপর সে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর স্বজাতীয় কিম্বা বিজাতীয়দের মধ্যে যে স্বাভাবিক ভাবে মৃত কিম্বা অন্য পশুর দ্বারা নিহত পশুর মাংস খাবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে, পরে সে শুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আরও যদি কোন ব্যক্তি এমন প্রাণী ভক্ষণ করে যা নিজে নিজেই মরে গেছে, অথবা যদি অন্য কোন প্রাণীর দ্বারা নিহত প্রাণী ভক্ষণ করে, অবশ্যই তার কাপড়-চোপড় ধোবে এবং জল দিয়ে তার গোটা দেহ ধুয়ে ফেলবে| সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে| তারপর শুচি হবে| সেই ব্যক্তিটি ইস্রায়েলের নাগরিক হোক্ বা ব্যক্তিটি তোমাদের মধ্যে বসবাসকারী একজন বিদেশী হোক্ তাতে কিছু যায় আসে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর স্বদেশী কি বিদেশির মধ্যে যে কেউ নিজে থেকে মারা যাওয়া কিংবা ছিন্ন ভিন্ন পশু খায়, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচি হবে।