Leviticus 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল-কুলের যে কেউ শিবিরের মধ্যে কিংবা শিবিরের বাইরে গরু কিংবা ভেড়া কিংবা ছাগল জবেহ্‌ করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনো ইস্রায়েলী শিবিরের মধ্যে অথবা শিবিরের বাইরে গরু, অথবা মেষ কিংবা ছাগল হত্যা করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-কুলজাত যে কেহ শিবিরের মধ্যে কিম্বা শিবিরের বাহিরে গোরু কিম্বা মেষ কিম্বা ছাগ হনন করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-কুলজাত যে কেহ শিবিরের মধ্যে কিম্বা শিবিরের বাহিরে গরু কিম্বা মেষ কিম্বা ছাগ হনন করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন ইস্রায়েলীয় কোন গরু, ছাগল বা ভেড়া কাটতে চায় তবে তাকে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ হিসাবে তা কাটতে হবে। যদি সে তা না করে ছাউনির মধ্যে বা বাইরে কাটে তবে তাকে রক্তপাতের জন্য দায়ী করা হবে। সেই রক্তপাতের দরুন তার জাতির মধ্য থেকে তাকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন ইসরাইলীয় কোন গরু, ছাগল বা ভেড়া কাটতে চায় তবে তাকে মাবুদের আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের উদ্দেশে কোরবানী হিসাবে তা জবাই করতে হবে। যদি সে তা না করে ছাউনির মধ্যে বা বাইরে জবাই করে তবে তাকে রক্তপাতের জন্য দায়ী করা হবে। সেই রক্তপাতের দরুন তার জাতির মধ্য থেকে তাকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলকূলজাত কোন লোক যদি ইসরায়েলী ছাউনি এলাকার মধ্যে বা বাইরে কোথাও কোন বৃষ, মেষ কিম্বা ছাগ হনন করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন ইস্রায়েলীয় একটি ষাঁড় অথবা একটি মেষ বা একটি ছাগল শিবিরের মধ্যে বা তাঁবুর বাইরে হত্যা করে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল বংশের যে কেউ শিবিরের মধ্যে কিংবা শিবিরের বাইরে গরু কিংবা মেষ কিংবা ছাগল হত্যা করে,