Leviticus 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল তাদের যে যে কোরবানী করার পশু মাঠে নিয়ে গিয়ে কোরবানী করে, সেসব মাবুদের উদ্দেশ্যে জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে এনে মাবুদের উদ্দেশে মঙ্গল-কোরবানী হিসেবে কোরবানী করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে বিভিন্ন বলিদান আনবে, যেগুলি ওই সময় পর্যন্ত তারা খোলা ময়দানে উৎসর্গ করছিল। তারা যাজকের কাছে সেগুলি অবশ্যই আনবে: অর্থাৎ সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে এনে মঙ্গলার্থক বলিরূপে সেগুলি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যে যে যজ্ঞীয় পশু মাঠে লইয়া গিয়া বলিদান করে, সে সমস্ত সদাপ্রভুর উদ্দেশে সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিয়া সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি বলিয়া বলিদান করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যে যে যজ্ঞীয় পশু মাঠে লইয়া গিয়া বলিদান করে, সেই সমস্ত সদাপ্রভুর উদ্দেশে সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিয়া সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি হিসাবে বলিদান করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা এখন যে সব পশু মাঠে-ময়দানে উৎসর্গ করছে তা যাতে তারা সদাপ্রভুর কাছে নিয়ে আসে সেইজন্য এই আদেশ দেওয়া হল। তাদের সেগুলো মিলন-তাম্বুর দরজায় পুরোহিতের কাছে এনে সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গ হিসাবে উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা এখন যে সব পশু মাঠে-ময়দানে কোরবানী দিচ্ছে তা যাতে তারা মাবুদের কাছে নিয়ে আসে সেইজন্য এই হুকুম দেওয়া হল। তাদের সেগুলো মিলন-তাম্বুর দরজায় ইমামের কাছে এনে মাবুদের উদ্দেশে যোগাযোগ-কোরবানী হিসাবে কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তাদের যে সব পশু উন্মুক্ত প্রান্তরে নিয়ে গিয়ে বলি দেবে, সেগুলিকে সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্বস্ত্যয়ন বলিরূপে উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই নিয়ম এই জন্য যাতে ইস্রায়েলের লোকরা যে সব প্রাণীদের মাঠে হত্যা করবে তাদের সমাগম তাঁবুর প্রবেশ মুখে প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্য হিসাবে প্রভুর কাছে উৎসর্গ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল সন্তানরা নিজেদের যে যে যজ্ঞের পশু মাঠে নিয়ে গিয়ে বলিদান করে, সে সমস্ত সদাপ্রভুর উদ্দেশ্যে সমাগম তাঁবুর দরজায় যাজকের কাছে এনে সদাপ্রভুর উদ্দেশ্যে মঙ্গলের বলি বলে বলিদান করতে হবে।