Leviticus 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের কোরবানগাহ্‌র উপরে তাদের রক্ত ছিটিয়ে দেবে এবং চর্বি মাবুদের উদ্দেশে খোশবুর জন্য পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর বেদির সামনে যাজক রক্ত ছিটাবে এবং সদাপ্রভুর সুগন্ধি সন্তোষজনক উপহাররূপে মেদ পোড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর বেদির উপরে তাহাদের রক্ত প্রক্ষেপ করিবে, এবং মেদ সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর বেদির উপরে তাহাদের রক্ত প্রক্ষেপ করিবে, এবং মেদ সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর যে বেদী রয়েছে তার গায়ে সেই পশুর রক্ত পুরোহিতকে ছিটিয়ে দিতে হবে আর সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে সেই পশুর চর্বি পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের যে কোরবানগাহ্‌ রয়েছে তার গায়ে সেই পশুর রক্ত ইমামকে ছিটিয়ে দিতে হবে আর মাবুদকে খুশী করবার গন্ধ হিসাবে সেই পশুর চর্বি পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সম্মিলন শিবিরের দ্বারে স্থিত প্রভু পরমেশ্বরের বেদীর উপরে সেগুলির রক্ত ছিটিয়ে দেবে এবং সৌরভজনক নৈবেদ্যরূপে মেদ আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক ওইসব প্রাণীদের রক্ত সমাগম তাঁবুর প্রবেশ মুখে প্রভুর বেদীর ওপর নিক্ষেপ করবে এবং যাজক বেদীর ওপর ঐসব প্রাণীর মেদ দগ্ধ করবে| এর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর বেদির ওপরে তাদের রক্ত ছিটাবে এবং মেদ সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য পোড়াবে।