Leviticus 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা ছাগল-দেবতাদের উদ্দেশে কোরবানী করে যে জেনা করে আসছে তা তারা আর করবে না। এই তাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছাগল প্রতিমাদের উদ্দেশে তারা আর কোনোরকম বলিদান করবে না, যাদের অনুগমনে তারা ব্যভিচার করেছে। তাদের জন্যে ও আগামী প্রজন্মের জন্য এটি চিরস্থায়ী বিধি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা যে ছাগদের অনুগমনে ব্যভিচার করিয়া আসিতেছে, তাহাদের উদ্দেশে আর বলিদান করিবে না। ইহা তাহাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা যে ছাগদের অনুগমনে ব্যভিচার করিয়া আসিতেছে, তাহাদের উদ্দেশে আর বলিদান করিবে না। ইহা তাহাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে ছাগ-দেবতাদের উদ্দেশে পশু উৎসর্গ করে তাদের আর নিজেদের বিকিয়ে দেওয়া চলবে না। এটা একটা স্থায়ী নিয়ম হিসাবে বংশের পর বংশ ধরে তাদের পালন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি বেঈমানী করে ছাগ-দেবতাদের উদ্দেশে পশু কোরবানী দিয়ে তাদের আর নিজেদের বিকিয়ে দেওয়া চলবে না। এটা একটা স্থায়ী নিয়ম হিসাবে বংশের পর বংশ ধরে তাদের পালন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তারা যে সব ছাগরূপী দেবতার পূজা করছে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করছে তা আর করতে পারবে না । এই বিধি পুরুষানুক্রমে চিরকাল তাদের পালন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অবশ্যই আর কোন বলি তাদের ‘ছাগ দেবতার’ কাছে উৎসর্গ করবে না| তারা বেশ্যাদের মত অন্য দেবতার পিছনে ছুটেছে| এই সমস্ত নিয়ম চিরকাল ধরে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা যে ছাগল দের অনুগমনে ব্যভিচার আসছে, তাদের উদ্দেশ্যে আর বলিদান করবে না। এটা তাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি হবে।