Leviticus 17:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তাদেরকে বল, ইসরাইল কুলজাত কোন ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি পোড়ানো-কোরবানী কিংবা কোরবানী করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের বলো, ‘তাদের মধ্যে বসবাসকারী কোনো ইস্রায়েলী অথবা প্রবাসী যদি হোম অথবা বলিদান করে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহাদিগকে বল, ইস্রায়েল-কুলজাত কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি হোম কিম্বা বলিদান করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহাদিগকে বল, ইস্রায়েল কুলজাত কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি হোম কিম্বা বলিদান করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাদের বল, কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি পোড়ানো-উৎসর্গ কিম্বা অন্য কোন উৎসর্গ করতে গিয়ে তা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য মিলন-তাম্বুর দরজার কাছে না আনে, তবে সেই লোককে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাদের বল, কোন ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি পোড়ানো-কোরবানী কিংবা অন্য কোন কোরবানী দিতে গিয়ে তা মাবুদের উদ্দেশে কোরবানী দেবার জন্য মিলন-তাম্বুর দরজার কাছে না আনে, তবে সেই লোককে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের আরও বল যে, ইসরায়েল কুলজাত কোন লোক বা তাদের মধ্যে প্রবাসী কোন লোক যদি হোম বা বলি উৎসর্গ করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লোকদের বলো ইস্রায়েলের কুলজাত কোন ব্যক্তি বা তাদের মধ্যে বসবাসকারী কোন বিদেশী যদি হোমবলি উপহার দেয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি তাদেরকে বল, ইস্রায়েল বংশের কোনো ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশী লোক যদি হোম কিংবা বলিদান করে,