Leviticus 18:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পৌত্রির কিংবা দৌহিত্রীর সঙ্গে সহবাস করো না; কেননা তাতে তোমারই অসম্মান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার ছেলের মেয়ে অথবা তোমার মেয়ের কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক রাখবে না, এই কাজ তোমার অসম্মানজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পৌত্রীর কিম্বা দৌহিত্রীর আবরণীয় অনাবৃত করিও না; কেননা তাহা তোমারই আবরণীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পৌত্রির কিম্বা দৌহিত্রীর আবরণীয় অনাবৃত করিও না; কেননা তাহা তোমারই আবরণীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে দেহের মিলন চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে সহবাস করা চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌত্রী কিম্বা দৌহিত্রীর সঙ্গেও তোমরা এই ধরণের সম্পর্ক স্থাপন করবে না, কারণ তাদের নগ্নতা তোমাদেরই নগ্নতা প্রকাশ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের নাতনীর সঙ্গে যৌন সংসর্গ করবে না| তারা তোমাদেরই একটা অংশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ছেলের মেয়ের কিংবা মেয়ের আবরণীয় অনাবৃত কর না; কারণ তা তোমারই আবরণীয়।