Leviticus 18:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সৎবোনের ইজ্জত নষ্ট করো না, সে তোমার পিতা থেকে জন্মেছে, সে তোমার বোন, তার সঙ্গে সহবাস করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার বাবার ঔরসে জাত মেয়ের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বোন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বিমাতৃকন্যার আবরণীয়, যে তোমার পিতা হইতে জন্মিয়াছে, যে তোমার ভগিনী, তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বিমাতৃকন্যার আবরণীয়, যে তোমার পিতা হইতে জন্মিয়াছে, যে তোমার ভগিণী, তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে দেহের মিলন চলবে না। সে বোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে সহবাস করা চলবে না। সে বোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিমাতার কন্যা তোমরা পিতার ঔরসেই জন্মগ্রহণ করেছ, তাই সে তোমার ভগিনী, তার সঙ্গে এভাবে অবৈধ সম্পর্ক স্থাপন করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তোমাদের পিতা এবং তার স্ত্রীর একটি কন্যা থাকে, তাতে সে হয় তোমার বোন| তোমরা অবশ্যই তার সঙ্গে যৌন সংসর্গ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবার স্ত্রীর মেয়ের আবরণীয়, যে তোমার বাবা থেকে জন্মেছে, যে তোমার বোন, তার আবরণীয় অনাবৃত কর না।