Leviticus 18:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ফুফুর সঙ্গে সহবাস করো না, সে তোমার পিতার আত্মীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার বাবার বোনের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বাবার নিকট আত্মীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃষ্বসার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পিতার আত্মীয়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিসিমার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পিতার আত্মীয়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিসীমার সংগে দেহের মিলন চলবে না, কারণ তার সংগে বাবার রক্তের সম্বন্ধ রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফুফুর সংগে সহবাস করা চলবে না, কারণ তার সংগে পিতার রক্তের সম্বন্ধ রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের পিসীমার সঙ্গেও যৌনাচার করবে না, কারণ সে তোমার পিতার নিকট আত্মীয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের পিতার বোনের সঙ্গে যৌন সংসর্গ করবে না| সে হল তোমাদের পিতার ঘনিষ্ঠ আত্মীযা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবার বোনের আবরণীয় অনাবৃত কর না, সে তোমরা বাবার আত্মীয়া।