Leviticus 18:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চাচার স্ত্রীর সঙ্গে সহবাস করো না, তাতে তোমার চাচার অসম্মান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার বাবার ভ্রাতৃবধূর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে বাবার ভাইকে অশ্রদ্ধা কোরো না; তিনি তোমার কাকীমা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃব্যের আবরণীয় অনাবৃত করিও না, তাহার পত্নীর নিকট গমন করিও না, সে তোমার পিতৃব্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতৃব্যের আবরণীয় অনাবৃত করিও না, তাহার পত্নীর নিকট গমন করিও না, সে তোমার পিতৃব্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবার কোন ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না, কারণ সে কাকীমা বা জেঠিমা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতার কোন ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না, কারণ সে চাচী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পিতৃব্যের সম্ভ্রমহানি করবে না, তার স্ত্রীর সঙ্গে তুমি সহবাস করবে না, কারণ সে তোমার পিতৃব্যের স্ত্রী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই তোমাদের বাবার ভাইকে অপমান করবে না| তোমাদের কাকার স্ত্রীর কাছেও যৌন সংসর্গের জন্য যাবে না| সে তোমাদের কাকীমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবার ভাইয়ের আবরণীয় অনাবৃত কর না, তার স্ত্রীর কাছে যেও না, সে তোমার কাকিমা।