Leviticus 18:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পুত্রবধূর সঙ্গে সহবাস করো না, সে তোমার পুত্রের স্ত্রী, তাতে তার অসম্মান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার ছেলের বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না। সে তোমার পুত্রের বউ; তার সাথে অবৈধ সম্পর্ক রাখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পুত্রের ভার্য্যা, তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পুত্রের স্ত্রী, তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলের বৌয়ের সংগে দেহের মিলন চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে দেহের মিলন চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে সহবাস করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুত্রবধূর সঙ্গে যৌনাচার করবে না, সে তোমার পুত্রের স্ত্রী, তার নগ্নতা প্রকাশ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের পুত্রবধুর সঙ্গে যৌন সংসর্গ করবে না| সে তোমাদের ছেলের স্ত্রী| তোমাদের অবশ্যই তার সঙ্গে যৌন সম্পর্ক থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত কর না, সে তোমার ছেলের স্ত্রী, তার আবরণীয় অনাবৃত কর না।