Leviticus 18:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে সহবাস করো না, তাতে তোমার ভাইয়ের অসম্মান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার ভাই-এর বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না; এ কাজ তোমার ভাই-এর প্রতি অসম্মানজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভ্রাতৃপত্নীর আবরণীয় অনাবৃত করিও না; তাহা তোমার ভ্রাতার আবরণীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভ্রাতৃপত্নীর আবরণীয় অনাবৃত করিও না, তাহা তোমার ভ্রাতার আবরণীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়ের স্ত্রীর সংগে দেহের মিলন চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রাতৃবধূর সঙ্গেও যৌনাচার করবে না, সে তোমার ভ্রাতার সম্ভ্রমস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবশ্যই তোমাদের যৌন সম্পর্ক থাকবে না| তা তোমার ভাইকে অপমান করার মত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভাইয়ের স্ত্রীর আবরণীয় অনাবৃত কর না; তা তোমার ভাইয়ের আবরণীয়।