Leviticus 18:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তোমার স্বজাতির লোকদের স্ত্রীদের সঙ্গে সহবাস করে নিজেকে নাপাক করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন স্বজাতীয়ের স্ত্রীতে গমন করিয়া আপনাকে অশুচি করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন স্বজাতীয়ের স্ত্রীতে গমন করিয়া আপনাকে অশুচি করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য কারও স্ত্রীর সংগে দেহে মিলিত হয়ে নিজেকে অশুচি করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য কারও স্ত্রীর সংগে সহবাস করে নিজেকে নাপাক করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক দ্বারা নিজেকে অশুচি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবং তোমাদের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমরা অবশ্যই যৌন সংসর্গ করবে না| এটা তোমাদের অপবিত্র করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নিজের প্রতিবেশীর স্ত্রীর কাছে গিয়ে নিজেকে অশুচি কর না।