Leviticus 18:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বংশজাত কাউকেও মোলক দেবতার উদ্দেশে আগুনের মধ্য দিয়ে গমন করাবে না এবং তোমার আল্লাহ্‌র নাম নাপাক করো না; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘মোলকের উদ্দেশে তোমার কোনো সন্তান বলিদানার্থে দিয়ো না, কেননা তোমার ঈশ্বরের নাম তুমি কখনও অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বংশজাত কাহাকেও মোলক দেবের উদ্দেশে অগ্নির মধ্য দিয়া গমন করাইও না, এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র করিও না; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বংশজাত কাহাকেও মোলক দেবের উদ্দেশে অগ্নির মধ্য দিয়া গমন করাইও না, এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র করিও না; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক দেবতার কাছে আগুনে পুড়িয়ে উৎসর্গ না করে কিম্বা অন্য কোন ভাবে নিজের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট না করে। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক-দেবতার কাছে আগুনে পুড়িয়ে কোরবানী না করে কিংবা অন্য কোন ভাবে নিজের আল্লাহ্‌র নামের পবিত্রতা নষ্ট না করে। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের কোন সন্তানকে মোলেক দেবতার উদ্দেশে আহুতি দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না, কারণ আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের শিশুদের কোন একজনকে আগুনের মধ্য দিয়ে মোলক দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করবে না| একাজ করে তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বরের নামকে অপবিত্র করবে না| আমি তোমাদের প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বংশের কাউকেও মোলক দেবের উদ্দেশ্যে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যেও না এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র কর না; আমি সদাপ্রভু।