Leviticus 18:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি কোন পশুর সঙ্গে শয়ন করে নিজেকে নাপাক করো না এবং কোন স্ত্রী কোন পশুর সঙ্গে শয়ন করতে তার সম্মুখে দাঁড়াবে না; এই সব সহবাস নিয়ম বিরুদ্ধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক রেখে নিজেকে অশুচি করবে না। একটি নারী কামনা চরিতার্থ করতে যেন কখনও কোনো পশুর কাছে না যায়। এই কাজ চূড়ান্ত দুষ্কর্ম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি কোন পশুর সহিত শয়ন করিয়া আপনাকে অশুচি করিও না; এবং কোন স্ত্রী কোন পশুর সহিত শয়ন করিতে তাহার সম্মুখে দাঁড়াইবে না; ইহা বিপরীত কর্ম্ম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি কোন পশুর সহিত শয়ন করিয়া আপনাকে অশুচি করিও না, এবং কোন স্ত্রী কোন পশুর সহিত শয়ন করিতে তাহার সম্মুখে দাঁড়াইবে না; ইহা বিপরীত কর্ম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশুর সংগে দেহে মিলিত হয়ে কোন পুরুষের নিজেকে অশুচি করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের দেহের মিলন চলবে না। এই সব মিলন স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশুর সংগে সহবাস করে কোন পুরুষের নিজেকে নাপাক করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের সহবাস করা চলবে না। এই সব সহবাস স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরুষ বা নারী - তোমরা কেউ পশু সম্ভোগ দ্বারা নিজেদের অশুচি করবে না। কারণ তা বিকৃত আচরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ধরণের প্রাণীর সঙ্গে তোমাদের যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| এটা তোমাদের কেবল নোংরা করবে| একজন স্ত্রীলোকেরও কোন প্রাণীর সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক থাকবে না| এটা প্রকৃতি বিরুদ্ধ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি কোনো পশুর সঙ্গে শুয়ে নিজেকে অশুচি কর না এবং কোনো স্ত্রী কোনো পশুর সঙ্গে শুতে তার সামনে দাঁড়াবে না; এ বিপরীত কাজ।