Leviticus 18:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এ সব দ্বারা নিজেদের নাপাক করো না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ থেকে দূর করবো, তারা এ সব দ্বারা নাপাক হয়েছে এবং দেশও নাপাক হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এসব দুষ্কর্ম দ্বারা তোমরা নিজেদের কলুষিত করবে না, কারণ তোমাদের সামনে থেকে যে জাতিদের আমি বিতাড়িত করতে চলেছি, তারা এইভাবে কলুষিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এ সমস্ত দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ হইতে দূর করিব, তাহারা এই সমস্ত দ্বারা অশুচি হইয়াছে; এবং দেশও অশুচি হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই সমস্ত দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ হইতে দূর করিব, তাহারা এই সমস্ত দ্বারা অশুচি হইয়াছে, এবং দেশও অশুচি হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে অশুচি না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের অশুচি করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে নাপাক না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের নাপাক করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার এই সমস্ত ক্রিয়াকলাপের দ্বারা নিজেদের অশুচি করো না। যে সব জাতিকে আমি তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত করব তারা ঐ সমস্ত ক্রিয়াকলাপের দ্বারা অশুচি হয়েছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এইসব ভুল কাজ করে তোমরা নিজেদের অশুচি করো না| যে সব জাতিগণকে আমি তোমাদের সামনে তাদের দেশ থেকে দূর করে দেব তারা এই সমস্ত কর্ম দ্বারা নিজেদের অশুচি করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এ সবের দ্বারা নিজেদেরকে অশুচি কর না; কারণ যে যে জাতিকে আমি তোমাদের সামনে থেকে দূর করব, তারা এই সবের দ্বারা অশুচি হয়েছে এবং দেশও অশুচি হয়েছে;