Leviticus 18:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি ওর অপরাধ ওকে ভোগ করাব এবং দেশ তার অধিবাসীদেরকে বমি করে ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি দেশও কলুষিত হয়েছিল; সুতরাং দেশের পাপের জন্য তাকে শাস্তি দিলাম এবং দেশ তার বাসিন্দাদের উগরে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি উহার অপরাধ উহাকে ভোগ করাইব, এবং দেশ আপন নিবাসীদিগকে উদগীরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি উহার অপরাধ উহাকে ভোগ করাইব, এবং দেশ আপন নিবাসীদিগকে উদ্‌গীরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তাদের দেশটা পর্যন্ত অশুচি হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তাদের দেশটা পর্যন্ত নাপাক হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তাদের দেশও তার ফলে অশুচি হয়েছে, সেই জন্যই আমি তাদের অধর্মের শাস্তি বিধান করেছি। তাই সেই দেশ তার অধিবাসীদের ধারণ করতে পারে নি, তাদের সকলকেই উদ্বমন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই দেশ অপবিত্র হয়ে গেছে| তাই এর পাপের জন্য আমি শাস্তি দেব এবং সেই দেশ ওখানে বসবাসকারী সেই সব মানুষদের বমি করার মত বার করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি ওর অপরাধ ওকে ভোগ করাব এবং দেশ নিজের নিবাসীদেরকে উদগীরণ করবে।